বাংলাদেশের গর্ব! সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এশিয়া-প্যাসিফিকের মূল সমন্বয়ক বাংলাদেশ

বাংলাদেশের গর্ব! সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এশিয়া-প্যাসিফিকের মূল সমন্বয়ক বাংলাদেশ - Surma Times | Sylhet News

বাংলাদেশের গর্ব! সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এশিয়া-প্যাসিফিকের মূল সমন্বয়ক বাংলাদেশ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস, জেনেভাঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (ILC) এশিয়া প্যাসিফিক গ্রুপের (ASPAG) মন্ত্রী পর্যায়ের সভায় মূল সমন্বয়কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ।

এই সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার। বৈঠক পরিচালনা করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান।

সভায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মন্ত্রী এবং ডেলিগেট প্রধানরা অংশ নেন। বৈঠকে আঞ্চলিক সম্পর্ক জোরদার করা, শ্রম অধিকার, কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের গর্ব! সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে এশিয়া-প্যাসিফিকের মূল সমন্বয়ক বাংলাদেশ - Surma Times | Sylhet Newsএই সফল আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। বিশেষ করে শ্রম ও অভিবাসন খাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article