হজ শেষে দেশে ফিরছেন হাজিরা, প্রথম দিনেই ফিরলেন ৬ হাজার ১৭৫ জন

হজ শেষে দেশে ফিরছেন হাজিরা, প্রথম দিনেই ফিরলেন ৬ হাজার ১৭৫ জন - Surma Times | Sylhet News

প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজিঢাকা: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি যাত্রার প্রথম দিন শনিবার (৩০ মে) ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুসারে, সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭৫৯ জন।

আজ রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা হাজিরা এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, হজ পালনকালে কোনো বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

হাজিদের ভাষ্য, থাকা-খাওয়া, পরিবহনসহ সার্বিক ব্যবস্থাপনা ছিল খুবই সুশৃঙ্খল ও সন্তোষজনক। ফলে নির্বিঘ্নে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন তাঁরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি হাজিরাও পর্যায়ক্রমে দেশে ফিরে আসবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article