রাস্তায় কোরবানির বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা

রাস্তায় কোরবানির বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা - Surma Times | Sylhet News

প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশনের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে গাফিলতি দেখে সরাসরি ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকস্মিক পরিদর্শনে বিভিন্ন এলাকায় ময়লা পড়ে থাকতে দেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

শুক্রবার বিকেলে নিজে গাড়ি চালিয়ে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় কোরবানির বর্জ্যের পাশাপাশি পুরনো ময়লাও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, আগেই বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বাস্তবে তার যথাযথ প্রতিফলন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর ভোগান্তি কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article