নবীগঞ্জ বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির সহধর্মিণীর পরলোকগমন,বিভিন্ন মহলের শোক

নবীগঞ্জ বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির সহধর্মিণীর পরলোকগমন,বিভিন্ন মহলের শোক - Surma Times | Sylhet News
unnamed 1
ষ্টাফ রিপোর্টারঃ 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন শাখার  সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক ওস্তাদ রাখাল চন্দ্র দাশের সহধর্মিনী নিয়তি রাণী দাশ(৫২) আর নেই।

 

তিনি গত ১ লা জুন  রবিবার,ভোরে বাউসা ইউনিয়নের  দৌলতপুর  নিজ বাড়িতে ইহলোক,ত্যাগ করিয়া পরলোক গমন করেন।

 

মৃত্যুকালে তিনি স্বামী,১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আাত্মীয় স্বজন রেখে  গেছেন। ঐদিনই দৌলতপুর পারিবারিক শ্মশানঘাটে শেষকৃত্যনুষ্টান সম্পন্ন হয়। মৃত্যুর খবর শোনে বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তবৃন্দসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা শেষবারেরমত একনজর দেখার জন্য বাড়ীতে ছুটে যান।

 

উনার  মৃত্যুতে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নবীগঞ্জ  উপজেলা শাখার সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তনুজ রায়,

 

অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন,প্রচার সম্পাদক পবিত্র বনিক,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সজল গোপ,বিধান পাল,জ্যোতিষ সরকার, রিপ্টু দাশসহ সংগঠনের অন্যান্য নের্তবৃন্দ গভীর শোক ও শোকাহত পরবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article