স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

Standard Bank Plc Pic

শরীয়াহ ভিত্তিক ইসলামী স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ জুন) এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মওলানা নাইম আহমেদ।

মিলাদ মাহফিলের পর ব্যাংকের গ্রাহক এবং শুভানুধ্যায়িদের নিয়ে কেক কেটে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাবার্ষিকীর শূভ সুচনা করেন সিলেটের আঞ্চলিক প্রধান এবং সিলেট শাখার প্রধান আবু রাহাদ খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, এক্সিম ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের প্রধান আবু আজাদ মহিবুল ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী মো: পাভেল আহমেদ, মাজহারুল ইসলাম বাবুল,

মোহাম্মদ শেখ কাওছার-উল-হাসান, কন্ট্রাক্টর এসোসিয়েনের সভাপতি মো: আতাউর রহমান ও সিলেট শাখার সহ-ব্যবস্থাপক কে. এম. মহিউদ্দিন পারভেজ।

এছাড়াও সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সকলে ব্যাংকের সাফল্য কামনা করেন এবং সবাইকে ব্যাংকের সেবা গ্রহণ করার আহবান জানান।

 

 

—-বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article