সিলেটে ১ কোটি ২৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

সিলেটে ১ কোটি ২৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - Surma Times | Sylhet News

09

সুরমা টাইমস ডেস্ক :

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট সুনামগঞ্জ জেলার দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ১ কোটি ২৮ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য সামগ্রী আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ২৯ মে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লবিয়া এবং সোনালীচেলা বিওপিতে চোরাচালানী অভিযান পরিচালনা করে বিজিবি।

 

এসময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় জিরা, বড়শি, সুপারি, বাজি, বিগ ফিশ মেডিসিন, পাতা কাঠি, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৯৭ হাজার ২১৪ টাকা।

 

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article