জৈন্তাপুরে র‌্যাবের জালে ৩ মাদক ব্যাবসায়ী

জৈন্তাপুরে র‌্যাবের জালে ৩ মাদক ব্যাবসায়ী - Surma Times | Sylhet News

jou

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযানে মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫শ ৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. বিল্লাল হোসেন মিয়ার ছেলে মো. আব্দুল কাদির।

এদিকে একই রাতে জৈন্তাপুরের বিরাইমারা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১শ ৯২ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত রহমত মিয়া জৈন্তাপুর থানার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

গতকাল বুধবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং জৈন্তাপুর থানায় হস্তান্তর করে র‌্যাব।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article