শাবিতে ছাত্রদলকর্মী বহিষ্কার

শাবিতে ছাত্রদলকর্মী বহিষ্কার - Surma Times | Sylhet News

sabi

সুরমা টাইমস ডেস্ক :

হলের কক্ষে ঢুকে হামলার চেষ্টার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ ফাকাব্বির সিন নামের এক ছাত্রদলকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৮শে মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রক্টর মোখলেছুর রহমান বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাকাব্বিরের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয়।

এরপর গত ১৭ মে সিন্ডিকেটের ২৩৬তম সভায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’

 

শেখ ফাকাব্বির সিন সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন।

 

এছাড়া ক্যাম্পাসে শাবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সমর্থক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এর আগে, গত ৫ই জানুয়ারি রাতে শাবিপ্রবির শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে প্রবেশ করে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের গলায় চাকু ধরার অভিযোগ উঠে ছাত্রদল কর্মী শেখ ফাকাব্বির সিনের বিরুদ্ধে।

 

অভিযোগের তদন্তে ৯ই জানুয়ারি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. এছাক মিয়াকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article