নগরী থেকে গাঁজাসহ যুবক গ্রেফতার

নগরী থেকে গাঁজাসহ যুবক গ্রেফতার - Surma Times | Sylhet News

WhatsApp Image 2025 05 04 at 11.49.43 AM

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটে গাঁজাসহ মো. পারভেজ নামে এক মাদককারবারিকে গ্রেফতারর করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. পারভেজ নেত্রকোনার মদন থানার চানগাঁও গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

 

তিনি সিলেট নগরীর কানিশাইল এলাকার সজিব মিয়ার কলোনীতে বসবাস করতেন।

গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০.৪০ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন আমজাদ আলী ঘড়ির সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ পারভেজ (৩০) কে ৭২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০২, তারিখ-০৪/০৫/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১৯(ক); অনুযায়ী মামলা রুজু করা হয়।

 

উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় আসামী মোঃ পারভেজের বিরুদ্ধে অস্ত্র আইন,দস্যুতা ও দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article