জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ চ্যাথাম হাউজের প্রতিনিধির বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ চ্যাথাম হাউজের প্রতিনিধির বৈঠক - Surma Times | Sylhet News

ja 5

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চ্যাথাম হাউস, যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও নারী অধিকারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

গতকাল সোমবার (২৮শে এপ্রিল) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, চ্যাথাম হাউসের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার এবং তার স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমান এতে অংশ নেন।

বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতন্ত্রের প্রসার, নারী অধিকারের সুরক্ষা, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৃত্তাকার অর্থনীতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

 

পাশাপাশি, ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সাসেক্স অ্যালামনাইয়ের সদস্য আলী আহমেদ তাহকিক।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article