সিলেটে ১৮২ কেজির মহাবিপন্ন বাঘাইড়

সিলেটে ১৮২ কেজির মহাবিপন্ন বাঘাইড় - Surma Times | Sylhet News

image 58212 1745500829

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের বিয়ানিবাজারে উপজেলায় সুরমা নদী থেকে জেলেদের জালে ১৮২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ ধরা পড়েছে।

গত বুধবার বিকালে মাছটি বিক্রির জন্য বিয়ানিবাজারের চারখাই বাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ীরা।

মাছটি কেজি হিসেবে বিক্রি করা হয়েছে। দাম কেজি প্রতি দেড় হাজার টাকা।

 

বিক্রেতারা জানান, পুরো মাছটির দাম নির্ধারণ করা হয়নি। কেজি হিসেবে বিক্রি করা হয়েছে।

 

এদিকে ১৮২ কেজি ওজনের বড় মাছ দেখতে বাজারে ভিড় জমান উৎসুক মানুষ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article