সিলেটে পুলিশের খাঁচায় আবুল ও সুহেল

সিলেটে পুলিশের খাঁচায় আবুল ও সুহেল - Surma Times | Sylhet News

492036284 1184806046432140 6951707109871053625 n

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানোর সময় ৬০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গত রবিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩৫.মিনিটে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল সাহেবের বাজার রোডে এলাকায় এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এসব মাদক জব্দ করেন ।

জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় পুলিশ।

 

আটককৃতরা হলেন, এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মো. আব্দুন নূরের ছেলে মো. আবুল হোসেন (২৭), এবং ধোপাগুল এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. সোহেল (৩৫)।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা নং-১৭, তাং-২০/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক)/৪১ রুজু হয়। গত সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article