একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ - Surma Times | Sylhet News

t karatoa 18 original 1744897982

সুরমা টাইমস ডেস্ক :

একাত্তরে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটিকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলকে একাত্তরের জন্য ক্ষমার চাওয়ার কথা বলা হয়েছে।

বৈঠক শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ কথা জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের একটি শক্ত ভিত্তি তৈরির জন্য এ ইস্যুগুলো নিষ্পত্তি করা প্রয়োজন।’

দীর্ঘ দেড় দশক পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশ ও পররাষ্ট্র সচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেন।

মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে বিদেশ থেকে আসা সহায়তা ফেরত প্রভৃতি অমীমাংসিত বিষয় তুলে ধরা হয়।

এসময় জসীম উদ্দিন বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

 

এসব বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া কী ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘তারা (পাকিস্তান) আলোচনা অব্যাহত রাখতে চায়। আমাদের লক্ষ্য ছিল বিষয়গুলো তুলে ধরা।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article