সিলেট বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ - Surma Times | Sylhet News

gowainghat 67ffd94c2e1dd

নিজস্ব প্রতিবেদক::

সিলেটের বিভিন্ন সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা আড়াই কোটি টাকার ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, সংগ্রাম, লাফার্জ, বাংলাবাজার, প্রতাপপুর, উৎমা এবং শ্রীপুর বিওপি কর্তৃক বিপুল পরিমাণ

ভারতীয় স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ক্লোপ জি ক্রিম, সানগ্লাস, শাড়ি, গরু, আইবল ক্যান্ডি, ফুচকা, জিরা, ক্লোপ জি ক্রিম, সুপারি, চকলেট, সনপাপড়ি এবং চিনি আটক করে।

আটককৃত মালামালের সিজার মূল্য ২ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।

গতকাল বুধবার বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তিনি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

 

আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article