জাফলংয়ে এক্সকেভেটরসহ ২০ শ্যালোমেশিন ধ্বংস

জাফলংয়ে এক্সকেভেটরসহ ২০ শ্যালোমেশিন ধ্বংস - Surma Times | Sylhet News

news image 1742896950

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে রাতের আঁধারে অবৈধভাবে যন্ত্রদানব দিয়ে পাথর তোলায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।

 

এ সময় পাথর তোলার ৪টি এক্সকেভেটরসহ ২০টি শ্যালোমেশিন ধ্বংস করাসহ একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

গত সোমবার (২৪শে মার্চ) সকাল থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর তোলায় ৪টি এক্সকেভেটরসহ ২০টি শ্যালোমেশিন ধ্বংস করাসহ একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক বদরুল হুদাসহ পুলিশ ও র‍্যাবের সদস্যরা অভিযানে অংশ নেন।

 

সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএ জোনের জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর তোলা হচ্ছে- এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে।

 

অভিযানে বেঁড়িবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেক গর্তে পাথর তোলার ৪টি এক্সকেভেটরসহ ২০টি শ্যালোমেশিন ধ্বংস করাসহ একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

এ সময় গর্তের মালিকদের পাথর তোলা বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article