সিলেটে সেনা অভিযানে তিন নারীসহ চারজন আটক

সিলেটে সেনা অভিযানে তিন নারীসহ চারজন আটক - Surma Times | Sylhet News

384614

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল  শুক্রবার (৭ই মার্চ) সন্ধ্যায়  সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।

শাহপরান (রহ.) থানা পুলিশ সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।

জানা গেছে, এসময় এক বোতল ফেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, ০১টি পাসপোর্ট, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্ট্যন্ড উদ্ধার করা হয়।

এসময় মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ আরিয়ান নামের একজন সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযানে আটককৃত চারজনকে জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article