কথিত সমন্বয়ক ফরহাদ গ্রেফতার

কথিত সমন্বয়ক ফরহাদ গ্রেফতার - Surma Times | Sylhet News

SO 0

নিজস্ব প্রতিবেদকঃঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় উচ্ছেদ অভিযান চালাকালে সমন্বয়ক পরিচয়ে এসিল্যান্ডের উপর হামলার চেষ্টা ঘটনায় ফরহাদ ইবনে রুমি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুমি উপজেলার উবাহাটা এলাকার দিদার হোসেনের পুত্র। গতকাল বুধবার (১২ই ফেব্রুয়ারি) ভোরে শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল রুমির নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন তাকে।

জানা যায়, গত মঙ্গলবার চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।

এতে ফরহাদ ওরফে রুমি সহকারী কমিশনারের সাথে অশুভ আচরণ ও বাকবিতন্ডা করেন।

একপর্যায়ে অভিযানের সময় লাটি দিয়ে হামলার চেষ্টার ভিডিও নিজেই ধারণ করে সোসাল মিডিয়ায় প্রচার করেন এনিয়ে স্থানীয় প্রশাসন সহ সকল পর্যায়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় ।

তার এহেন কর্মকান্ডের পর স্থানীয় বাসিন্দরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামীলীগের নেতৃত্বে বিভিন্ন মিছিল মিটিংয়ের অংশগ্রহনের ছবি প্রশাসনের কাছে প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

পরবর্তীতে গতকাল বুধবার ভোর রাতে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ৫ই আগস্টের পর তার এলাকায় নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করে আসছে।

এছাড়া শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সমন্বয়ক পরিচয়ে চিনি ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলো।

তার পিতা আওয়ামীলীগ নেতার দাপটে তার ছেলে বিগত দিনে সাধারণ মানুষের উপর হামলা ও আলআমিন নামে এক স্কুল ছাত্রকে খুন করে দীর্ঘ ১৩ মাস ফরহাদ কারাভোগ করে জামিনে বের হয়।

বর্তমানে সে জামিনে আছে। সে গ্রেফতারে নতুনব্রিজে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ আদালতের আদেশে আমি উক্ত স্থাপনায় উচ্ছেদ অভিযানে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দিয়ে হামলার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষে অবগত করা হয়।

গ্রেফতার সত্যতা স্বীকার করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম , সেনাবাহিনী হস্তান্তর করার পর বাবুল মিয়ার দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article