“অপারেশন ডেভিল হান্ট”: সিলেটে আরও ৬ জন গ্রেফতার

“অপারেশন ডেভিল হান্ট”: সিলেটে আরও ৬ জন গ্রেফতার - Surma Times | Sylhet News

DA 0

নিজস্ব প্রতিবেদকঃ

‘অপারেশন ডেভিল হান্টে’ সিলেটে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক কুতুব মিয়া (৪৮),

সিলেট মহানগরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু (৬১),

১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০),

১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩),

শাহপরাণ থানার পীরের চক এলাকার বাসন্দিা আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ (৫০)

ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির খান (৩১)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article