সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি লোকমান, সম্পাদক রাশেদ

সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি লোকমান, সম্পাদক রাশেদ - Surma Times | Sylhet News

Dolil Lekhok Somity Pic

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেট সদর দলিল লেখক সমিতির সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয়। এতে সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল আহাদ, নির্বাচন কমিশনার মোঃ আবু হায়দার ও মোঃ জাহাঙ্গীর হোসেন গত বৃহস্পতিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায় – সভাপতি পদে শেখ লোকমান মিয়া, সহ সভাপতি পদে মোঃ সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রাশেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরান আহমদ তালুকদার,

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন ইমন, কোষাধ্যক্ষ পদে শ্রী দিপেশ চন্দ্র পাল, প্রচার সম্পাদক মোঃ মাহবুবুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আহাদ-২, দপ্তর সম্পাদক পদে মোঃ খালেদ হোসেন,

সদস্য পদে মোঃ কামাল আলী গাজী, সুমন রাজা, মোঃ মিজানুর রহমান-২, অমৃত কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ সহ নেতৃবৃন্দ সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article