সিলেটে আবারও ধরা পড়লো চোরাই চিনি

সিলেটে আবারও ধরা পড়লো চোরাই চিনি - Surma Times | Sylhet News

prothomalo bangla 2023 10 34b571d4 ec75 42f2 b222 97cdf5c47f2c Sylhet DH0529 20231004 Sylhet Pic 03

নিজস্ব প্রতিবেদক::

সিলেটে একদিনের ব্যাবধানে আবারও ধরা পড়লো চোরাই চিনি, গতকাল রোববার (২রা ফেব্রুয়ারি) সিলেট শহরতলীর মুরাদপুর এলাকা থেকে ৩৫৮ বস্তায় (১৭ হাজার ৫৪২ কেজি) ভারতীয় চিনিসহ মো. আশরাফুল আলম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত আশরাফুল ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. হেলাল উদ্দিন ব্যাপারী ছেলে।

সিলেট মহানগর পুলিশর মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর মুরাদপুর এলাকার চেকপোস্ট স্থাপন করে শাহপরাণ (রহ.) থানা।

পরে পুলিশ ট্রাকটিকে থামিয়ে ৩৫৮ বস্তায় (১৭ হাজার ৫৪২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫ হাজার টাকা। এসময় আটক করা হয় আশরাফুল ও বহনকারী ট্রাক।

 

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article