সিলেটে নির্মাণাধীন ড্রেন থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সিলেটে নির্মাণাধীন ড্রেন থেকে কিশোরের মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet News

28 600x337 1

নিজস্ব প্রতিবেদক::

সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১লা ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

জালালাবাদ থানার ওসি বলেন, “প্রাথমিক ধারণা অসাবধানতাবশত ড্রেনে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে; কারণ ওই স্থানে ড্রেনের ওপর কোনো স্লাব ছিল না”

ঘটনাস্থলে থাকা জালালাবাদ থানার এসআই অনুপ কুমার চৌধুরী বলেন, “মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ওই এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে।”

জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article