সিলেটে র‌্যাবের জালে দুই যুবক

সিলেটে র‌্যাবের জালে দুই যুবক - Surma Times | Sylhet News

96543 215

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট র‌্যাব-৯ এর অভিযানে মাদকসহ দুই যুবক গ্রেফতার হয়েছে।  গতকাল শুক্রবার (৩১শে জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. নোমান মিয়া (২৮) ও মোঃ রিমন আহমেদ (১৯)।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের ছাতকের দিঘলী কালীদাসপাড়া এলাকায় ১১৩ বোতল বিদেশী মদসহ নোমান ও রিমনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article