নগরীর বন্দরবাজারে ইয়াবাসহ ১ জন আটক

নগরীর বন্দরবাজারে ইয়াবাসহ ১ জন আটক - Surma Times | Sylhet News

96543 71

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার এলাকা থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী নুর (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত বুধবার (২৯শে জানুয়ারি) রাত ১১টার দিকে বন্দরবাজার সিটি করপোরেশনের সামন থেকে এসব মাদক জব্দ করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃত আলী নুর সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝারুপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article