এবার নারী ফুটবলারদের বিদ্রোহ

এবার নারী ফুটবলারদের বিদ্রোহ - Surma Times | Sylhet News

1738148707

সুরমা টাইমস ডেস্ক:

ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। ২৪ ফেব্রুয়ারি দেশটিতে যাওয়ার পর ২৬শে ফেব্রুয়ারি স্বাগতিকদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সাবিনা খাতুনরা।

এরপর ২রা মার্চ একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নারী ফুটবলাররা। সে হিসেবে এই মুহূর্তে নিবিড় অনুশীলনে থাকার কথা জাতীয় দলের। কিন্তু এমন সময়ে বিদ্রোহ করেছে সাবিনা খাতুনরা।

বেতনের চুক্তি নবায়ন এবং কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে নারী ফুটবল দল। বাটলারের অধীনে দুইদিন ধরে অনুশীলনে যাননি নারী ফুটবল দলের ফুটবলাররা।

সংযুক্ত আরব আমিরাত সফর এবং জুনের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৫ই জানুয়ারি নারী দলের ক্যাম্প শুরু হয়।

এতদিন সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এরপর সোমবার (২৭শে জানুয়ারি) ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফেরেন প্রধান কোচ পিটার বাটলার।

 

বাফুফে সূত্রের খবর, এই ব্রিটিশ কোচ ঢাকায় ফেরার পর মঙ্গলবার থেকে আর অনুশীলনে অংশ নেননি নারী ফুটবলাররা।

এমনকি ক্যাম্পে ফিরে মেয়েদের সঙ্গে মিটিং করতে চাইলে তাতেও সাড়া দেয়নি তারা। কোচের সঙ্গে মিটিংয়ে অংশ নেননি সাবিনারা।

 

বিদ্রোহের পেছনে আছে বেতন ইস্যুও। নারী ফুটবলাররা গত অক্টোবরের পর আর কোনও বেতন পাননি।

 

নতুন করে তাদের সঙ্গে বাফুফের চুক্তি করার কথা থাকলেও সে চুক্তি এখনও আলোর মুখ দেখেনি। সেই চুক্তি সেরে তবেই অনুশীলনে অংশ নিতে চায় মেয়েরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article