সিলেটে আওয়ামী লীগের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিলেটে আওয়ামী লীগের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার - Surma Times | Sylhet News

amu

সুরমা টাইমস ডেস্ক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টুকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

তাদের একটি টিম দুপুরে কার্যালয় ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে।

 

মিন্টু উপজেলার আমনিয়া গ্রামের মৃত সৈয়দ রকিব উদ্দিনের ছেলে। গত বছরের ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আমুড়ায় নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

 

সৈয়দ হাসিন আহমদ মিন্টু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article