মাস্ক ব্যবহার ও অসুস্থ-বৃদ্ধ-শিশুদের বাইরে না যাওয়ার পরামর্শ

মাস্ক ব্যবহার ও অসুস্থ-বৃদ্ধ-শিশুদের বাইরে না যাওয়ার পরামর্শ - Surma Times | Sylhet News

maj 20250106001133সুরমা টাইমস ডেস্ক : রাজধানীর আশপাশের এলাকার বায়ু অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার এবং অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের ওয়েবসাইটে সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান ছিল ২৫০, যা খুব অস্থাস্থ্যকর।
বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকা অবস্থান ছিল দ্বিতীয়, খুব অস্থাস্থ্যকর। তালিকার শীর্ষে ছিল ইরাকের রাজধানী বাগদাদ।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। (সুত্র- জাগো নিউজ ২৪.কম)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article