সিলেট-২ আসনের সাবেক এমপি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

সিলেট-২ আসনের সাবেক এমপি এহিয়া চৌধুরী গ্রেপ্তার - Surma Times | Sylhet News

fbd190ece53269358fbb67a0e30d18779574afe259a39956 768x432 1সুরমা টাইমস ডেস্ক : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব১ ও র‍্যাব-৯।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব।

গত পহেলা অক্টোবর সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগ এনে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়। মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।

মামলা নং ৬১৮৩ (৩)/৫, ০২/১০/২০২৪। মামলায় সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এহিয়া চৌধুরী ইয়াহইয়াকে চার নাম্বার আসামি করা হয়েছে।

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article