কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা লাশ হয়ে বাড়ি ফিরেছে

কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা লাশ হয়ে বাড়ি ফিরেছে - Surma Times | Sylhet News

FB IMG 1731203767623সুরমা টাইমস ডেস্ক : কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা (৫) বাড়ি ফিরেছে লাশ হয়ে। গত বুধবার (৩ নভম্বের) বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ ছিলো।

রোববার (১০ নভেম্বর) ভোররাত চারটার দিকে মুনতাহার নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়- গভীর রাতে মরদেহ উত্তোলন করে গুম করতে গিয়ে ধরা পড়ে প্রতিবেশি এক বৃদ্ধা। এর আগে পুলিশ বৃদ্ধার মেয়েকে আটক করে।

মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।রাত সাড়ে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুনতাহার দাদা মো.ছালিক মিয়া।

এদিকে কানাইঘাট থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এরআগে মুনতাহার পরিবার দাবি করে, তাকে পরিকল্পিত ভাবে অপহরণ করা হয়েছে।

এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছিলো।

‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরুস্কারও ঘোষণা করে ছিলো পরিবার।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে।

পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article