সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজে দুর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজে দুর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

13 24

সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজে সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১২ই) সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার চন্দর শেখর।

প্রধান অতিথির বক্তব্যে, সহকারী হাই কমিশনার চন্দর শেখর বলেন আজ দশমি কাল প্রতিমা বিসর্জন মধ্যদিয়ে এবারে দুর্গাপূজা শেষ শেষ হবে।

 

পুরো দেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে দুর্গাপূজা। আমি সিলেটের অনেক গুলো পূজামণ্ডপ পরিদর্শন করেছে প্রতিবছরের মতো এবারও সুন্দর ও শান্ত পরিবেশে পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট শ্রীহট্ট সংস্কৃতি কলেজ দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রনজিত দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিন্দু মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন- দিলীপ কুমার দাশ চৌধুরী,

প্রফেসর ভবন জয় আচার্য্য, ড. হিমাদ্রী শেখর রায়, মাধব রঞ্জন, শংকর দাশ, অর্জুণ কুমার চক্রবর্তী, দিপন আচার্য্য, জয়ন্ত ব্যানার্জী, অরুন চক্রবর্তী, বিদ্যুৎ চক্রবর্তী, রাধা কান্ত দাশ, দেবাশীষ দাস, শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article