বিহারে ধর্মীয় উৎসব চলাকালে পানিতে ডুবে শিশুসহ ৪৬ জনের মৃত্যু

বিহারে ধর্মীয় উৎসব চলাকালে পানিতে ডুবে শিশুসহ ৪৬ জনের মৃত্যু - Surma Times | Sylhet News

Screenshot 2022 11 02 17421

সুরমা টাইমস ডেস্কঃঃ

ভারতের বিহারে তিন দিনব্যাপী ‘জীবিতপুত্রিকা’ উৎসব চলাকালে নদী ও পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে ডুবে প্রাণ গেছে ৪৬ জনের। এর মধ্যে ৩৭ শিশু রয়েছে।

 

রাজ্য সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন টি জানিয়েছে। নিহত ৪৬ জনের মধ্যে ৩৭ জনই শিশু। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় নদী ও পুকুরে ‘পবিত্র’ ডুব দিতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

এ উৎসব উপলক্ষে নারীরা তাদের সন্তানদের সুস্থতার জন্য উপবাস পালন করেন। তিন দিনের উৎসবে অনুসারীদের নদী ও পুকুরে পবিত্র স্নান সম্পন্ন করার রীতি রয়েছে। রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, উৎসব চলাকালে রাজ্যজুড়ে ৪৩ জনের প্রাণ যায়, বাকি তিন জন স্নানে গিয়ে নিখোঁজ জন।

১৫টি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, ৪৩ মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, আওরঙ্গবাদ, নালন্দা, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালি, মুজাফফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ ও আরওয়াল জেলায় ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

আওরঙ্গবাদে ৮, কাইমুরে ৭, পাটনায় পাঁচজনের প্রাণ গেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। চার লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article