সিলেটে নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ অর্থ পুরস্কার

সিলেটে নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ অর্থ পুরস্কার - Surma Times | Sylhet News

410

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে এবং নগরবাসীর পাশে আছে। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহবান জানানো হয়।

 

যেকোন ধরণের নাশকতার খবর পেলেই সাথে সাথে এসএমপির কন্ট্রোল রুম ০১৩২০০৬৯৯৯৮ অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এরসাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।

 

মোবাইল :

কোতোয়ালি থানা:-  ০১৩২০০৬৭৫৬৮

এয়ারপোর্টে থানা:-  ০১৩২০০৬৭৬২০

জালালাবাদ থানা:-  ০১৩২০০৬৭৫৯৪

মোগলাবাজার থানা:-  ০১৩২০০৬৭৭১৪

শাহপরান থানা:-  ০১৩২০০৬৭৭৪০

দক্ষিণ সুরমা থানা:-  ০১৩২০০৬৭৬৮৮

 

এদিকে, রাতে এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি) ফেসবুক পেজে স্ট্যাটাসে জানানো হয়-সিলেট মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো.ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম ।

জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সিলেট মেট্রোপলিটন পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে এবং নগরবাসীর পাশে আছে। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।

 

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ।

কেউ যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ বিভিন্ন ধাপে কাজ করছে। অপরাধী যে-ই হোক তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, পুলিশকে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কার হিসেবে তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় ও গোপন রাখা হবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article