
সিলেট, ২১ নভেম্বর। জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে চালানো এ অভিযানে তাঁদের আটক করা হয় মামলার তদন্তের সূত্রে।
রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে প্রথম অভিযান চালায় জালালাবাদ থানা পুলিশ। আখালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহানকে। বয়স ৫৭। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সিলেট জেলা মহানগর শাখার সদস্য। পিতা মৃত তালুকদার মোহাম্মদ আনিস আলী। মা মোছাঃ সৈয়দুন নেছা। স্থায়ী ঠিকানা সুনামগঞ্জের ছাতক থানার হাতধলানী তালুকদারপাড়া। বর্তমানে তিনি সিলেটের জালালাবাদ থানার আখালিয়া বড়গুল আবাসিক এলাকার তালুকদার নিবাসে থাকেন।
তাঁর বিরুদ্ধে মামলাটি জালালাবাদ থানার ০৩/১৩৬ নম্বর। তারিখ ২ আগস্ট ২০২৬। ধারা সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর সংশোধনী ২০১৩ এর ৯(৩)/১০/১১/১২/১৩। গত ১ আগস্ট আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছিলেন। একই দিন তেমুখী থেকে তেলীবাজার বাইপাস সড়কে ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলও হয়। সেই ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এরপর রাত তিনটার দিকে আরেকটি অভিযান। সোনাতলা এলাকা থেকে আটক করা হয় হাফিজুর রহমান সাহানকে। বয়স ২৪। পিতা আফতাবুল হক। মা মোছাঃ রহিমা বেগম। ঠিকানা জালালাবাদ থানার সোনাতলা। তাঁর বিরুদ্ধে মামলা জালালাবাদ থানার এফআইআর নং ০৭। তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪। ধারা পেনাল কোডের ১৪০/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩৪ এবং বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ এর ৩/৪।
গতটনাটি ঘটেছিল ৫ আগস্ট ২০২৪। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরের সামনে। বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরস্ত্র ছাত্র-জনতাকে সাধারণ ও গুরুতর জখম করা হয়। সেই মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।
গ্রেফতারকৃত দুজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।





