যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদেরকে সেবা দেওয়া আমাদের কর্তব্য: গভর্ণর মোঃ মতিউর রহমান

যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদেরকে সেবা দেওয়া আমাদের কর্তব্য: গভর্ণর মোঃ মতিউর রহমান - Surma Times | Sylhet News

Rotary pic 010

সুরমা টাইমস ডেস্কঃ

রোটারি ইন্টান্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশ এর গভর্ণর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেছেন, রোটারি ক্লাবের লক্ষ্য হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদেরকে সেবা দেওয়া আমাদের কতর্ব্য । এ সার্ভিসের মাধ্যমে মানবতার কল্যাণ সাধিত হয়। আর্থ মানবতার সেবায় আমাদেরকে এগিয়ে আসতে হবে।

গতকাল মঙ্গলবার সকালে রোটারি ইন্টারন্যাশনাল গেøাবাল প্রোজেক্ট ২০২১-২০২২ বরাদ্ধকৃত প্রোজেক্ট থেকে সিলেট কিডনি ফাউন্ডেশন কে ২টি ডায়ালাইসিস মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রোজেক্ট চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোঃ মিজানুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি শহিদ আহমদ চৌধুরী এমপি এইচ এফ, পিডিজি অধ্যক্ষ লে: কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর এমপি এইচ এফ, এমসি, পিডিজি আবু ফায়েজ খান চৌধুরী এমপি এইচ এফ, ডিজি ইলেক্ট এ এইচ এম ফয়সল আহমেদ এমপি এইচ এফ ।

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন পিপি রোটারিয়ান অধ্যাপক তোফায়েল আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, পরিচালক ডাঃ কাজী মুশফিক আহমদ, ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী কমিটির সদস্য মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কো অডিনেটর ফরিদা নাসরিন, মেডিকেল অফিসার ডাঃ আরিফ রেজা, এডমিন হেড মহিবুর রহমান রাসেল, ফাইনেন্স এন্ড একাউন্ট আতিকুর রহমান, পিপি রোটারিয়ান এডভোকেট হাফিজ আহমদ, পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রোটারিয়ান পিপি কামাল উদ্দিন,

রোটারিয়ান পিপি আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান ভানুজয় দাশ, রোটারিয়ান সালাউদ্দিন বাবলু প্রমুখ।

উলেখ্য রোটারী গ্লোবাল প্রোজেক্ট ২০২১-২০২২ সালের বরাদ্ধকৃত প্রোজেক্ট থেকে চট্রগ্রাম কিডনী হাসপাতাল, কুমিল্লা মেডিক্যাল এন্ড হাসপাতাল ও সিলেট কিডনী ফাউন্ডেশনসহ তিনটি হাসপতালকে ৭০ লক্ষ টাকা ডায়ালাইসিস মেশিন প্রদান করা হয়।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article