সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের ফুটপাতের পাশে মৃত ব্যক্তি’র লাশ উদ্ধার

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের ফুটপাতের পাশে মৃত ব্যক্তি’র লাশ উদ্ধার - Surma Times | Sylhet News

2023 11 06 16 52 52 919 735x400 1

সুরমা টাইমস ডেস্কঃ

 

আলিয়া মাদ্রাসা মাঠের দক্ষিণ পূর্ব কোণের ফুটপাতের পাশে মৃত এক ব্যক্তি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করলো সিলেট কোতোয়ালী মডেল পুলিশ। পুরুষ’ লাশ’টি বয়স অনুমান ৫৫ বৎসর হবে, তবে এর আত্নীয় স্বজনদের সন্ধান চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গত ০৫/১১/২০২৩খ্রিঃ- ০৪.৩৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৫৫ বছরকে কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টাস্থ সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের দক্ষিণ পূর্ব কোণের ফুটপাতের পাশে মৃত অবস্থায় দেখিতে পাইয়া উপস্থিত লোকজন জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাৎক্ষনিক তথায় উপস্থিত হয়।

অতঃপর উক্ত অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৫৫ বসৎরকে মৃত অবস্থায় পাইয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাহার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরবর্তীতে সিলেট পিবিআই’র বিশেষ টিম প্রযুক্তির সহায়তায় উল্লেখিত অজ্ঞাতনামা পুরুষের পরিচয় সনাক্ত করার চেষ্টা করিয়াও ভিকটিম মৃত অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৫৫ বছর এর পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই।

উক্ত পুরুষের মৃতদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে।

 

এমতাবস্থায় উক্ত অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান (৫৫)’কে কেহ চিনে থাকিলে তাহার আত্নীয় স্বজনকে কোতোয়ালী মডেল থানা, এসএমপি,সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই(নিঃ)- কাজী জামাল উদ্দিন-০১৭১৫-৩৮২৫৭১) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article