সিলেটে হরতালের ডিউটি শেষে বাসায় ফেরা হলো না পুলিশ সদস্যের

সিলেটে হরতালের ডিউটি শেষে বাসায় ফেরা হলো না পুলিশ সদস্যের - Surma Times | Sylhet News
370057977 349320804130355 8932200316714770673 n
নিজস্ব প্রতিবেদক::

সারাদেশে জামায়াত-বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্য এএসআই বোরহান উদ্দিন।

গতকাল রোববার (২৯শে অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে পিক আপ ভ্যানের চাপায় তিনি নিহত হন।

নিহত পুলিশ সদস্য বুরহান উদ্দিন সিলেটের এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এএসআই বুরহান উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকূল ইউনিয়নের কান্দি গ্রামের হাজী হযরত উল্লার ছেলে।

দূর্ঘটনার পর  সাথে সাথে বুরহান উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।387645836 663009105975486 8016091964058452073 n

 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান।

পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান আজবাহার। এছাড়া অটোরিকশা চালক ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে দীর্ঘদিনের সহকর্মী আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, দীর্ঘ দিন বোরহান আমার সঙ্গে কাজ করেছেন।

তিনি তার কাজকে খুব মূল্যায়ন করতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার সহকর্মী বোরহানের অভাব পূরণ হবে না।

ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ, ট্রাফিকের ডিসি মাহফুজ, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি )মাঈন উদ্দিন শিপন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article