দুর্গোৎসব উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের শুভেচ্ছা

দুর্গোৎসব উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের শুভেচ্ছা - Surma Times | Sylhet News

FB IMG 16489071861762

সুরমা টাইমস ডেস্কঃ

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।IMG 20210716 WA0010

 

শুক্রবার (২০ অক্টোবর ২০২৩ইং ) এক বার্তায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন দেশ ও দেশের বাইরে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানান।

 

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তারা আশা ব্যক্ত করেন, যুগ যুগ ধরে বহমান সিলেটের সম্প্রীতি সবসময়ই অঁটুট আছে এবং আগামীতেও অঁটুট থাকবে। সবাইকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উদযাপনের আহবান জানান। তাছাড়া নেতৃবৃন্দ, দুর্গা পূজাকে কেন্দ্র করে অপশক্তিরা যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় শান্তি রক্ষা করার জন্য স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহবান জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article