অমর্ত্য সেনের মৃত্যুর গুজব, পরিবারের অস্বীকার

অমর্ত্য সেনের মৃত্যুর গুজব, পরিবারের অস্বীকার - Surma Times | Sylhet News

370244686 857082212657932 4652752449417207923 n1

সুরমা টাইমস ডেস্কঃ

অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সুস্থ আছেন বলে তার মেয়ে নন্দনা সেন জানিয়েছেন।

তিনি তার বাবাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।

এরআগে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই ও দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানায়।

বিকেলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লডিয়া গোলডিন আজ এক টুইটে অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানিয়েছেন।

এর কিছুক্ষণ পরে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নন্দনা সেন বলেছেন, তার বাবা সুস্থ আছেন। সোমবার রাত পর্যন্ত তিনি বাবার সঙ্গেই কাটিয়েছেন।

নন্দনা জানান, অমর্ত্য ভালো রয়েছেন। তিনি বস্টনে আছেন। আর নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে।

তিনি বলেন, ‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম, তার সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সুস্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article