বিএনপি নেতা সিদ্দিকের মাতৃবিয়োগে ড. এনামুল হক চৌধুরীর শোক

বিএনপি নেতা সিদ্দিকের মাতৃবিয়োগে ড. এনামুল হক চৌধুরীর শোক - Surma Times | Sylhet News

 

BNP Central Dr Anamul Haq Chy Shuk Photo 04 10 2023

সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদের মাতা নেহারুন নেছা (৮০) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।

মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমদের মাতা সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা ও বর্তমানে লন্ডন প্রবাসী নেহারুন নেছা (৮০) একজন দ্বীনদার, পরহেযগার ও পরোপকারী নারী হিসেবে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সকলের নিকট ছিলেন শ্রদ্ধার পাত্র।

 

তাঁর মৃত্যুতে আমরা একজন প্রবীণ নারীকে হারালাম। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে
কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article