নবীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত সর্দার হালিম পুলিশের খাঁচায়

নবীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত সর্দার হালিম পুলিশের খাঁচায় - Surma Times | Sylhet News
received 1305886850292581
উত্তম কুমার পাল হিমেলঃ 
নবীগঞ্জে ডাকাতির মামলার  ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি অবশেষে আঃ হালিম পুলিশের খাচায় বন্দী।
গত ২৭ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে অফিসার ইনর্চাজ  মাসুক আলীর নির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম, এসআই তরিকুল, এস আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে  রাতভর অভিযান চালিয়ে আউশকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত ডাকাত হালিম উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে।  তাহার বিরোদ্ধে — জিআর ০১/২০ ইং ( নবী)  মামলায় ৩৯৯ ধারায় অপরাধে ০৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন।
এরপর থেকেই সাজাপ্রাপ্ত ডাকাত হালিম পলাতক থাকে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আউশকান্দি এলাকা থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক ডাকাতি মামলা বিচারধীন রয়েছে।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article