সিলেটে সমিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় সভা শুক্রবার

সিলেটে সমিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় সভা শুক্রবার - Surma Times | Sylhet News

debrata dipon photo

সংঘাতপূর্ণ রাজনীতির জনদুর্ভোগ বন্ধ কর : অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই-এই শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত সামাজিক আন্দোলনের সিলেট বিভাগীয় সভা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় জিন্দাবাজারস্থ বøু-ওয়াটার শপিং সিটির (লিফ্ট-৮) নবম তলায় অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

সভায় যথাসময়ে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দিপন।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article