নগরীর কালীঘাটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

নগরীর কালীঘাটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু - Surma Times | Sylhet News

news image abf2cdbb736869265aede120cbd9cef41695620309

 

সুরমা টাইমস ডেস্কঃ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট মহানগরীর কালীঘাট এলাকায় ছুরিকাঘাতে এক গৃহবধূকে খুন করেছেন মাদকাসক্ত এক যুবক। রবিবার দিবাগত (২৫শে সেপ্টেম্বর) রাত ২টার দিকে কালিঘাট এলাকার বৌবাজারস্থ জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

খুন হওয়া গৃহবধূর নাম জেসমিন বেগম (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার এই কলোনিতে ভাড়া থাকে।

আটক যুবকের নাম মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের বাসিন্দা। সম্পর্কে তিনি আরিফের খালাতো ভাই।

স্থানীয়রা জানায়, তারুল মাদকাসক্ত। তিনিও জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। তারুল বিভিন্ন সময় জেসমিনকে উত্যক্ত করতেন। তাদের দাবি, তারুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেসমিনকে ছুরিকাঘাত করা হয়েছে।

তারা আরও জানান, ঘটনার সময় জেসমিনের স্বামী বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।

 

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article