রাসূল (স.) সৃষ্টিকূলের জন্য আল্লাহ পাক প্রেরিত রহমত স্বরূপ : ডা. আরমান আহমদ শিপলু

রাসূল (স.) সৃষ্টিকূলের জন্য আল্লাহ পাক প্রেরিত রহমত স্বরূপ : ডা. আরমান আহমদ শিপলু - Surma Times | Sylhet News

Dr. Arman ahmed Shiplu News Pic

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, আল্লাহ পাক রাসূল (স.) কে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন।

 

আল্লাহর নির্দেশ পালন ও রাসূল স. এর জীবন অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। রাসূলে পাক স. আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রাসূল হিসেবে ইসলামের বাণী প্রচার করেছেন। কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন যাপন করা উচিত।

তিনি (২৪ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর ছড়ারপার এলাকায় রবিউল আউয়াল মাস উপলক্ষে মরহুম বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের পক্ষ থেকে জামেয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় বই বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি সোনা মিয়া, সাইফুল আলম খান কয়েছ, হাফিজ বশির আহমদ, হাফিজ আব্দুল মজিদ, আব্দুর রহমান, কামাল আহমদ, আব্দুল গফফার মিন্টু, এনাম আহমদ, ফারুক আহমদ, বেলাল আহমদ, ইমরান উদ্দিন, মো. হানিফ, নওশান আহমদ প্রমুখ।

 

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article