সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet News

150141

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট নগরের পাঠানটুলা এলাকায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থে‌কে আদিল আহমদ (২৯) না‌মে এক যুবকের গলায় ফাঁস লাগা‌নো ঝুলন্ত লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আজ রবিবার (২৫শে সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আ‌দিল সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে।

তি‌নি পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।

পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁ স দিয়ে আ ত্ম হ ত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মরদেহ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article