ফের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ

ফের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ - Surma Times | Sylhet News

DSC 9905

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ফের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদে আজাদুর রহমান আজাদ বিজয়ী হয়েছেন। ঐ ওয়ার্ডের মোট চারটির কেন্দ্রে মোট ৩ হাজার ১৩৯ ভোট পেয়েছেন। তাঁর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিঠু তালুকদার রেডিও প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭১৬ ভোট।

এ নিয়ে কাউন্সিল আজাদ পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২১শে জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বেশ ভালো। ভোট নেয়া হয়েছে ইভিএমে। নির্বাচন নিয়ে তৎপর ছিল নির্বাচন কমিশন (ইসি)। এদিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন অফিসে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেছে ইসি।

 

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article