আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার গণসংযোগ

আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার গণসংযোগ - Surma Times | Sylhet News

DSC 2608

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার লিফলেট বিতরণ করেন।

সোমবার (১৯ জুন) বিকেলে নগরীর উত্তর ধোপাদিঘীরপাড়া থেকে শুরু করে বিভিন্ন সড়ক, বিপনী বিতান, পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গণসংযোগটি রেজিস্ট্রারি মাঠে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা গিয়ে যোগদান করেন।

সংগঠনের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি মঈনুল ইসলামের পরিচালনায় গণসংযাগে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক ফেরদৌস খান, যুগ্ম সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, বিধু ভূষণ চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক তফাজ্জুল হোসেন,

 

প্রচার সম্পাদক মো. শাহ জামাল আহমদ, কার্যকরি সম্পাদক শেলি রানী দেব, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মহন লাল, সদস্য রুহেল চৌধুরী, সারোয়ার হোসেন দেদু প্রমুখ। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article