আগামী ১৫ জুন বদর উদ্দিন আহমদ কামরানের ৩য় মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কর্মসূচী

আগামী ১৫ জুন বদর উদ্দিন আহমদ কামরানের ৩য় মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কর্মসূচী - Surma Times | Sylhet News

Kamran Pic

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরনী বিতরণ।

 

আগামীকাল ১৪ জুন বাদ এশা খতমে কোরআন ও দোয়া, ১৫ জুন বৃহস্পতিবার মরহুমের ছড়ারপাড়স্হ বাড়িতে সকাল ১১.৩০ মিনিটে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং একই দিন বাদ যোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও শিরনী বিতরণ করা হবে।

বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন কামরানের সহধর্মিণী আছমা আখতার কামরান।

উল্লেখ্য, বদর উদ্দিন আহমদ কামরান ২০২০ সালের ১৫ জুন ভোর রাতে করোনা মাহামারিতে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article