বিএনপি নেতা খালেদের চাচার মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

বিএনপি নেতা খালেদের চাচার মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক - Surma Times | Sylhet News

ZuboDol Sylhet City Dist Shuk Photo 13 06 2023

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদের চাচা সিলেটের মোল্লারগাঁও খিত্তা খালোপার, কন্টাক্টর বাড়ী নিবাসী হাজী আনা মিয়া কন্টাক্টরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।

 

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, মোল্লারগাও ইউনিয়নের প্রবীণ মুরব্বী হাজী আনা মিয়ার মৃত্যুতে আমরা এক গুণীজনকে হারালাম।

 

তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন শুভাকাঙ্খী ছিলেন। তিনি সদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ তাঁকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article