বইবন্ধুত্ব সৃষ্টির আহবান জানানোর মধ্য দিয়ে ইনোভেটর বই বিনিময় উৎসব অনুষ্ঠিত

বইবন্ধুত্ব সৃষ্টির আহবান জানানোর মধ্য দিয়ে ইনোভেটর বই বিনিময় উৎসব অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

1686400237293

সমাজের অদেখা অন্ধকার দূর করতে বইবন্ধুত্ব সৃষ্টির আহবান জানানোর মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব। বই পড়ুয়াদের সংগঠন ইনোভেটরের উদ্যোগে আজ শনিবার (১০ জুন) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক বইপ্রেমী অংশ নিয়ে প্রায় সহস্রাধিক বই বিনিময় করেন

বেলা ৪ ঘটিকায় ইনোভেটরের সমন্বয়ক আশরাফুল ইসলাম অনির তত্বাবধানে গীতবিতান বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিনিময় উৎসবের।

 

ইনোভেটরের প্রতিষ্ঠাতা এবং মূখ্য সঞ্চালক রেজওয়ান আহমদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শাবিপ্রবির অধ্যাপক তাহমিনা ইসলাম,সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু,ইনোভেটর এর প্রধান সমন্বয়ক প্রভাষক সুমন রায়,

লেখক পার্থ তালুকদার ও লেখক,সংগঠক জীবন কৃষ্ণ সরকার। এছাড়া ইনোভেটরের সদস্য প্রমি দেব এর উপস্থাপনায় বই বিনিময় উৎসবের প্রেক্ষাপট নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইনোভেটরে প্রতিষ্ঠাতা ও নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।

 

উদ্বোধনের পর উপস্থিত বইপ্রেমীরা বই বিনিময়ে অংশ নেন। এ সময় ইনোভেটরের সদস্যরা তাদের সহযোগিতা করেন।

উল্লেখ্য, এ বছর তৃতীয়বারের মতো বই বিনিময়ের আয়োজন করেছে ইনোভেটর।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article