হযরত শাহজালাল রহ: এর উরুস মোবারক উপলক্ষে মেয়র প্রার্থী বাবুল’র গিলাফ প্রদান

হযরত শাহজালাল রহ: এর উরুস মোবারক উপলক্ষে মেয়র প্রার্থী বাবুল’র গিলাফ প্রদান - Surma Times | Sylhet News

Nazrul Islam Babul Pic 09 06 2023

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় মনোনীত মেয়র পদপ্রার্থী সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.) পূর্ণভুমি সিলেটকে বলা হয় দেশের আধ্যাত্বিক নগরী।

 

এই নগরীতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসা যাওয়া করেন। বিশেষ করে উরুসের সময় ভক্তগণ আরো বেশী আসেন। কিন্তু পরিকল্পনার অভাবে তাদেরকে সঠিকভাবে আতিয়েতা করা সম্ভব হয় না। আমি যদি মেয়র পদে নির্বাচিত হই, তাহলে এই নগরীকে একটি পর্যটন নগরী হিসেবে ঢেলে সাজাবো।

তিনি শুক্রবার (৯ জুন) বাদ জুম্মা হযরত শাহজালাল রহ: এর ৭০৪ তম উরুস মোবারক উপলক্ষে মাজারে গিলাফ ছড়িয়ে জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত মন্তব্য করেন।

তিনি পবিত্র এই নগরীর পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহবান জানান এবং আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানে উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহিদ লস্কর বশির, জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, আব্দুল হান্নান রোমন প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article