স্মার্ট নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন: ড. আরমান আহমদ শিপলু

স্মার্ট নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন: ড. আরমান আহমদ শিপলু - Surma Times | Sylhet News

D. Arman Ahmed Shiplu Pic 2

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেট নগরীকে স্মার্ট নগরী গড়ে তুলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনীত করে নৌকা প্রতীক দিয়েছেন। সিলেটের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তাই হাজার কোটি টাকা দিয়েছেন।

 

কিন্তু দেখার মতো কোন উন্নয়ন হয়নি। সিলেট নগরীকে স্মার্ট নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন এবং সিলেটের উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

তিনি শুক্রবার (৯ জুন) বিকেলে ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে নগরীর ছড়ারপার এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিম জুনেল, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম শামীম, সাইফুল আলম খান কয়েছ, এম এ মতিন, আব্দুর রহমান, কামাল আহমদ, আবুল আহমদ, এনাম আহমদ, দিলীপ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা এনাম আহমদ, প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা বদরুল আলম খান পাপ্পু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ সহ ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article